ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৫, ০৫:৪৪ পিএম

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত ৫৯টি দলের মধ্যে ৫১টি রাজনৈতিক দল। 

মঙ্গলবার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন।

ইসি সূত্রে জানা গেছে, বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা মোট ৫৯টি। তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপটে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে। এ ছাড়া নির্বাচন কমিশনের নির্ধারিত শর্ত পালনে ব্যর্থ হওয়ায় পিডিপি, ফ্রিডম পার্টি এবং ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করা হয়েছে। ফলে অবশিষ্ট দলগুলোর মধ্য থেকে ৫১টি দল নির্বাচনে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী, গতকাল ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আজ ৩০ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো প্রার্থীর আপত্তি থাকলে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করা যাবে। ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত এই আপিলসমূহ নিষ্পত্তি করবে কমিশন।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবেন। প্রতীক বরাদ্দের পরদিন অর্থাৎ ২২ জানুয়ারি থেকে দেশজুড়ে নির্বাচনী প্রচারণা শুরু হবে। প্রার্থীরা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত তাঁদের নির্বাচনী প্রচার চালাতে পারবেন। সবশেষে ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে কমিশন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় সভা এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

জেএইচআর

Link copied!