ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আপিল শুনানির প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১০, ২০২৬, ১১:৪৭ পিএম

আপিল শুনানির প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন। 

অন্যদিকে, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বৈধ ঘোষিত একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে এবং তিনজনের বিষয়ে সিদ্ধান্ত অপেক্ষমাণ রাখা হয়েছে।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের অডিটোরিয়ামে প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই শুনানিতে অন্য চার নির্বাচন কমিশনারও অংশ নেন। এদিন নির্ধারিত ১ থেকে ৭০ নম্বর পর্যন্ত আপিল আবেদনের শুনানি করা হয়।

আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়া উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হামিদুর রহমান আযাদ ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তাদের মনোনয়নপত্র আগে রিটার্নিং কর্মকর্তা বাতিল করেছিলেন, যা এখন বৈধ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির প্রার্থী মো. হান্নানের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামানের মনোনয়নপত্র বাতিল করেছে ইসি। তার বিরুদ্ধে মামলা সংক্রান্ত তথ্য গোপন ও পলাতক থাকার অভিযোগ আনা হয়েছিল।

স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলম বাসার (রংপুর-৪), মোহাম্মদ গোলাম মোস্তফা (শরীয়তপুর-১), জাতীয় পার্টির মো. আব্দুল হান্নান (শরীয়তপুর-৩), মোহাম্মদ মোস্তফা জামাল (নরসিংদী-১), মো. ছালাউদ্দিন খোকা (নারায়ণগঞ্জ-৪), বাংলাদেশ খেলাফত মজলিসের মো. রুহুল আমীন (গাজীপুর-৫), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুরউদ্দিন (চট্টগ্রাম-১১), বিএনপির ডা. মো. মাহাবুবুর রহমান (ময়মনসিংহ-৭) এবং জাগপা’র আল রাশেদ প্রধান (পঞ্চগড়-১ ও ২)।

এছাড়াও মুন্সিগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন, যশোর-৫ আসনের মো. কামরুজ্জামান এবং পটুয়াখালী-৩ আসনের মিজানুর রহমান বাবরির প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত বর্তমানে অপেক্ষমাণ রয়েছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। প্রথম দিনের শুনানি শেষে ৫২টি আপিল মঞ্জুর এবং ১৫টি নামঞ্জুর করা হয়েছে। কমিশনের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই আপিল শুনানি চলবে।

ইএইচ

Link copied!