ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেঘনা আলমের জামানত বাজেয়াপ্ত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৫:১১ পিএম

মেঘনা আলমের জামানত বাজেয়াপ্ত

ঢাকা-৮ আসন থেকে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে নির্বাচনে অংশ নেন মেঘনা আলম। রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল অনুযায়ী, ট্রাক প্রতীকে সর্বমোট ৬০৮টি ভোট পেয়েছেন তিনি। ফলে তার জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

ঢাকা-৮ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ৫ হাজারের বেশি ভোটে হারিয়েছেন। ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকা-৮ আসনে মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৪৭৪ জন। এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়ে ১ লাখ ২০ হাজার ৪৮৪টি। বাতিল হয় ২ হাজার ৮১৭টি। বৈধ ভোট পড়েছে ১ লাখ ১৭ হাজার ৬৬৭টি। এ আসনে পোস্টাল ভোটার ছিলেন ৮ হাজার ৯৯২ জন। এর মধ্যে ভোট পড়ে ৬ হাজার ১২টি। বাতিল হয়েছে ৩২০টি।

এর মধ্যে ঢাকা-৮ আসনে এনসিপির মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী ১০৮টি কেন্দ্রে ভোট পেয়েছেন ৫১ হাজার ৫৭২টি। এর সঙ্গে তিনি পোস্টাল ভোট পেয়েছেন ২ হাজার ৫৫৫টি। তার পক্ষে মোট ভোট পড়ে ৫৪ হাজার ১২৭টি। 

এই আসনের অন্যান্য প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা হাতপাখা মার্কায় মোট ১ হাজার ৪৩৬ ভোট এবং গণঅধিকার পরিষদের প্রার্থী ট্রাক প্রতীকের মেঘনা আলম ৬০৮ ভোট পেয়েছেন।

এএন

Link copied!