ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৫, ২০২৬, ০৪:২৮ পিএম

১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী 

আগামী ১৪ জুন দুই দিনের সরকারি সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলায় একাধিক উন্নয়ন কার্যক্রমে অংশ নেবেন।

এ তথ্য জানিয়েছেন কক্সবাজার-২ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রেস সেক্রেটারি সাফওয়ানুল করিম।

তিনি জানান, সফরের সময় প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং একটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।

সম্ভাব্য কর্মসূচি অনুযায়ী, ১৪ জুন সকাল ১১টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখবেন।

পরে তিনি পেকুয়ার উদ্দেশে রওনা হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন। সেখানে পেকুয়া পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন করা হবে।

কর্মসূচি শেষে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গ্রামের বাড়ি সাঈদ ম্যানশনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

এরপর বিকেলে চকরিয়ায় নবগঠিত মাতামুহুরী উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জনসভা শেষে তিনি কক্সবাজারে রাত্রিযাপন করবেন। সফরের দ্বিতীয় দিন ১৫ জুন সকালে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার পর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

এম জি

Link copied!