ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ইরানের পাশে ভেনেজুয়েলা, নেতানিয়াহুকে একবিংশ শতাব্দীর ‘হিটলার’ বলে নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৪, ২০২৫, ০১:৫৬ পিএম

ইরানের পাশে ভেনেজুয়েলা, নেতানিয়াহুকে একবিংশ শতাব্দীর ‘হিটলার’ বলে নিন্দা

ইসরায়েলের হামলার ঘটনায় মুসলিম বিশ্ব যেমন একযোগে প্রতিক্রিয়া জানিয়েছে, তেমনি এবার লাতিন আমেরিকার প্রভাবশালী দেশ ভেনেজুয়েলাও প্রকাশ্যে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক বিবৃতিতে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটিকে ‘নব্য নাৎসি ইহুদিবাদ’ বলে আখ্যায়িত করেছেন।

আল জাজিরার খবরে বলা হয়, প্রেসিডেন্ট মাদুরো ইরানে চালানো ইসরায়েলের বিমান হামলাকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘এটি একটি অপরাধমূলক সামরিক আগ্রাসন। বিশ্ববাসীকে এখনই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

তিনি আরও বলেন, আমরা যুদ্ধের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং এই যুগের নব্য নাৎসি ইহুদিবাদের বিরুদ্ধে। নেতানিয়াহু ঠিক যেন ২১ শতকের হিটলার।

ভেনেজুয়েলার এমন কঠোর ভাষায় প্রতিবাদ আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এর মাধ্যমে ইসরায়েলবিরোধী অবস্থানে শুধু মুসলিম বিশ্ব নয়, লাতিন আমেরিকার প্রভাবশালী অংশও প্রকাশ্যে সংহতি জানাচ্ছে।

বিআরইউ

Link copied!