ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অপহরণের শিকার নেপালের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৮:১২ পিএম

অপহরণের শিকার নেপালের পররাষ্ট্রমন্ত্রী

সম্প্রতি নেপালে চলমান বিশাল বিক্ষোভের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবাকে অপহরণ করেছে বিক্ষুব্ধ জনতা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-এর একটি প্রতিবেদনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবাকে অপহরণ করা হয়েছে দাবি করেছে। এই প্রতিবেদনে বিক্ষুব্ধ জনতার হাতে তিনি অপহৃত হয়েছেন বলে উল্লেখ করা হলেও এ ঘটনার বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

আরজু রানা দেউবা নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার স্ত্রী।

এর আগে মঙ্গলবার দুপুরে কে পি শর্মা  প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেন এবং তা ইতোমধ্যেই গৃহীত হয়েছে।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, ‘নেপালের সংবিধানের ৭৬(২) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বর্তমান পরিস্থিতি বিবেচনায় রাজনৈতিক সমাধানের পথ খোঁজা জরুরি হয়ে পড়েছে। 

তাই সংবিধানের ৭৭(১)(ক) অনুচ্ছেদ অনুযায়ী আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি।’

অপরদিকে, প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পর পদত্যাগ করেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

এর আগে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ঢুকে আগুন ধরিয়ে দেয় এবং সেখান থেকে বিভিন্ন সামগ্রী লুট করে। এছাড়া, কে পি শর্মার ব্যক্তিগত বাসভবনও ভাঙচুর করা হয়।

জানা গেছে, নেপালে সহিংস বিক্ষোভে কমপক্ষে ১৯ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। 

ইএইচ

Link copied!