ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গাজামুখী বহরের সমালোচনা ইতালির প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২, ২০২৫, ০৫:৪৫ পিএম

গাজামুখী বহরের সমালোচনা ইতালির প্রধানমন্ত্রীর

ইসরায়েলের হাতে ২২ ইতালীয় আটক হওয়ার পরও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ফের গাজায় অবরোধ ভাঙার প্রচেষ্টার সমালোচনা করেছেন।

ডেনমার্কে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের এক বৈঠকে সাংবাদিকদের তিনি বলেন, ‘অবশ্যই, আমরা সবকিছু করব যাতে এই লোকেরা যত দ্রুত সম্ভব ইতালিতে ফিরতে পারে। আমি এখনও বিশ্বাস করি যে এসব কিছু ফিলিস্তিনি জনগণের কোনো উপকারে আসে না।’

এর আগে পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি সংসদে জানান, ইসরায়েল ২২ ইতালীয় নাগরিককে আটক করেছে, যারা সুস্থ আছেন।

তায়ানি বলেন, ‘আমি স্বস্তি বোধ করছি যে সম্পৃক্ততার নিয়মগুলো মেনে চলা হয়েছে এবং এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর অভিযানে কোনো সহিংসতা বা জটিলতা ঘটেনি।’

ফ্লোটিলা আটক করার ঘটনায় ইতালিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যেখানে ইউনিয়নগুলো শুক্রবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।

এদিকে হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ভোর থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকার বিভিন্ন স্থানে অন্তত ২০ জন নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় আরও ডজনখানেক ফিলিস্তিনি আহত হয়েছেন, যেখানে হামলার মূল কেন্দ্রবিন্দু ছিল গাজার উত্তর ও মধ্যাঞ্চল।

জেএইচআর

Link copied!