ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আমিরাতে ৪০ লাখ টাকার সোনা জিতলেন বাংলাদেশি বিক্রয়কর্মী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৩০, ২০২৫, ০৪:১৯ পিএম

আমিরাতে ৪০ লাখ টাকার সোনা জিতলেন বাংলাদেশি বিক্রয়কর্মী

মাত্র চারদিনের ব্যবধানে সংযুক্ত আরব আমিরাতে লটারিতে সোনা জিতেছেন আরেক বাংলাদেশি প্রবাসী। নতুন করে সোনা জেতা এই বাংলাদেশির নাম মোহাম্মদ হায়দার আলী। তিনি ২৫০ গ্রাম ২৪ ক্যারেটের সোনা জিতেছেন। বাংলাদেশি অর্থে যা ৪০ লাখ টাকার বেশি।

সংবাদমাধ্যম গালফ নিউজ বৃহস্পতিবার জানিয়েছে, ৩১ বছর হায়দার আলী সাপ্তাহিক ই ড্রতে এই সোনা পেয়েছেন। তিনি আমিরাতের আল আইনে থাকেন। সেখানে একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন।

গত দুই বছর ধরে চার থেকে পাঁচ বন্ধু মিলে তারা লটারির টিকিট কিনছিলেন। অবশেষে কাঙ্ঘিত সাফল্য পেয়ে ২৫০ গ্রাম সোনা জিতেছেন তিনি।

গালফ নিউজ জানিয়েছে, হায়দার আলীকে যখন লটারি কর্তৃপক্ষ ফোন করেন তখন তিনি বিশ্বাস করতে পারছিলেন না। তিনি ফোন করা হোস্টকে জিজ্ঞেস করেন, কত গ্রাম সোনা জিতেছি? তিনি প্রথমে ভেবেছিলেন তার কোনো বন্ধু হয়ত মজা করছিলেন। কিন্তু সত্যিটা জানতে পেরে তিনি ও তার বন্ধু আনন্দে লাফিয়ে উঠেন।

লটারিতে পাওয়া সোনার বার দিয়ে কি করবেন সেটি এখনো ঠিক করেননি হায়দার।

এরআগে গত সপ্তাহে মানসুর আহমেদ নামে এক বাংলাদেশি ইলেকট্রিশিয়ান ২৪ ক্যারেটে ২৫০ গ্রাম সোনা জিতেছিলেন।

এরমাধ্যমে দুই প্রবাসী বাংলাদেশি পর পর দুই সপ্তাহে সোনার বার জিতে লাখপতি বনে গেছেন।

সূত্র: গালফ নিউজ

ইএইচ

Link copied!