ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ট্রাম্পের সঙ্গে নোবেল পুরস্কার ভাগ করে নেওয়ার প্রস্তাব মাচাদোর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ০৪:০৪ পিএম

ট্রাম্পের সঙ্গে নোবেল পুরস্কার ভাগ করে নেওয়ার প্রস্তাব মাচাদোর
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার নোবেল শান্তি পুরস্কার ভাগ করে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি মনে করেন, ট্রাম্প এটি পাওয়ার যোগ্য এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়ার পর আরও বেশি।

স্থানীয় সময় সোমবার ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মাচাদো প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদক-সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেপ্তার করায় ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন।

তিনি বলেন, ‘আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, যেই মুহূর্তে আমি জানতে পারি যে আমাদের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে, তখনই আমি এটি প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসর্গ করেছি।’

ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটিকে মাচাদো বলেন, ‘কারণ আমি বিশ্বাস করতাম, তিনি এটি পাওয়ার যোগ্য। অনেকেই, বেশিরভাগ মানুষই বলেছিল, গত শনিবার ৩ জানুয়ারি যা তিনি করেছেন, তা অসম্ভব। আমি অক্টোবরে থেকেই মনে করতাম তিনি এটি প্রাপ্য এখন তো আরও বেশি।’

তিনি আরও বলেন, ‘৩ জানুয়ারি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে যেদিন ন্যায়বিচার স্বৈরাচারকে পরাজিত করেছে হিসেবে।’

মাচাদোর ভাষায়, ‘এটি একটি মাইলফলক। এটি শুধু ভেনেজুয়েলার জনগণের জন্যই নয়, মানবজাতির জন্যও বিশাল একটি অগ্রগতি, স্বাধীনতা ও মানব মর্যাদার জন্য।’

ভেনেজুয়েলায় রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে নিজের ভাবনা নিয়ে মাচাদো জানান, নোবেল শান্তি পুরস্কার গ্রহণের পর এখনো ভেনেজুয়েলায় ফেরেননি। তবে শিগগিরই তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।

তিনি ট্রাম্পকে সরাসরি নোবেল পুরস্কার দেওয়ার প্রস্তাব দিয়েছেন কি না এ প্রশ্নে মাচাদো বলেন, ‘এটা এখনো হয়নি।’

তবে তিনি যোগ করেন, ‘আমি ব্যক্তিগতভাবে তাকে বলতে চাই ভেনেজুয়েলার জনগণ এটি তাকে দিতে এবং তার সঙ্গে ভাগ করে নিতে চায়।’

মার্কিন সামরিক অভিযানে মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার ভবিষ্যৎ নেতৃত্বে মাচাদোর নাম আলোচনায় এসেছে। তবে শনিবার ট্রাম্প এই ধারণা নাকচ করে দেন। তিনি বলেন, মাচাদোর দেশের ভেতরে ‘সমর্থন বা সম্মান’ কোনোটিই নেই, যা তাকে প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজন।

এএন

Link copied!