ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ডোনাল্ড ট্রাম্প

নোবেল যেহেতু পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে আমি বাধ্য নই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ১৯, ২০২৬, ০৮:৪৮ পিএম

নোবেল যেহেতু পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে আমি বাধ্য নই

আন্তর্জাতিক বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরকে পাঠানো এক চিঠিতে তিনি জানিয়েছেন, যেহেতু নরওয়ে তাঁকে নোবেল শান্তি পুরস্কার দেয়নি, তাই এখন থেকে তিনি কেবল শান্তির দিকেই মনোযোগ দেওয়ার বাধ্যবাধকতা অনুভব করছেন না।

পুরস্কার না পাওয়া নিয়ে ক্ষোভ সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, পিবিএস নিউজআওয়ার প্রথম এই চিঠির বিষয়বস্তু প্রকাশ করে। চিঠিতে ট্রাম্প লেখেন, ‘প্রিয় জোনাস: ৮টির বেশি যুদ্ধ বন্ধ করার পরও আপনার দেশ আমাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আমি আর কেবল শান্তির কথা ভাবার বাধ্যবাধকতা অনুভব করি না। শান্তি সবসময় গুরুত্ব পাবে, তবে এখন আমি যুক্তরাষ্ট্রের জন্য যা ভালো ও যথাযথ, তা নিয়েও ভাবতে পারি।’

গ্রিনল্যান্ড দখলের দাবি একই বার্তায় ট্রাম্প ডেনমার্কের দ্বীপ গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি পুনর্ব্যক্ত করেন। তিনি ডেনমার্কের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলে দাবি করেন, ডেনমার্ক গ্রিনল্যান্ডকে রাশিয়া বা চীনের হাত থেকে রক্ষা করতে পারবে না। ট্রাম্পের মতে, গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ না থাকলে বিশ্ব নিরাপদ নয়। পরে তিনি তাঁর নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ও এই বক্তব্যের পুনরাবৃত্তি করেন।

নরওয়ের প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর জানিয়েছেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্টসহ যৌথভাবে ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপের পরিকল্পনার বিরোধিতা করে পাঠানো একটি বার্তার জবাবে ট্রাম্প এই চিঠি পাঠিয়েছেন। স্টোর স্পষ্ট করে বলেন, নোবেল শান্তি পুরস্কার নরওয়ে সরকার নয় বরং একটি স্বাধীন কমিটি দিয়ে থাকে। গ্রিনল্যান্ড ইস্যুতে নরওয়ের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলেও তিনি জানান।

জেএইচআর

Link copied!