ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৬:৫৭ পিএম

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা ভারতের

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ভারত। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আফগান ভূখণ্ডে পাকিস্তানের এই বিমান হামলার ঘটনা ভারত কোনোভাবেই সমর্থন করে না এবং এর তীব্র নিন্দা জানায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় রণধীর জয়সওয়াল উল্লেখ করেন, পবিত্র রমজান মাসে পাকিস্তানের চালানো এই বিমান হামলায় অনেক বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে তিনি জানান।

আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতার প্রতি ভারতের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, পাকিস্তান সব সময় নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আফগানিস্তানের ওপর এই বিমান হামলা সেই অপচেষ্টারই একটি অংশ বলে তিনি মন্তব্য করেন।

মুখপাত্র আরও জানান, ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি সব সময় দৃঢ় সমর্থন ব্যক্ত করে। প্রতিবেশী দেশ হিসেবে আফগানিস্তানের স্থিতিশীলতা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন স্থানে পাক সেনাদের ওপর অতর্কিত হামলা চালায় আফগান বাহিনী। এর জবাবে পাকিস্তান রাজধানী কাবুলসহ বিভিন্ন স্থানে বিমান হামলা শুরু করে, যা আজ শুক্রবারও অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

জেএইচআর

Link copied!