ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

খামেনির স্ত্রী জীবিত আছেন: ইরানি গণমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৩, ২০২৬, ১১:২৭ এএম

খামেনির স্ত্রী জীবিত আছেন: ইরানি গণমাধ্যম

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ জীবিত আছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। তাকে ঘিরে ছড়িয়ে পড়া মৃত্যুর খবরকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ফার্স নিউজ।

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, খামেনির স্ত্রীর মৃত্যু নিয়ে বিভিন্ন মাধ্যমে যে গুঞ্জন ছড়িয়েছে তার কোনো সত্যতা নেই। মূলত বৃহস্পতিবার ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম আনুষ্ঠানিক বিবৃতিতে মায়ের মৃত্যুর বিষয়ে কোনো উল্লেখ না করায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

উল্লেখ্য, যুদ্ধের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ওই একই হামলায় তার স্ত্রীও প্রাণ হারিয়েছেন। তবে ফার্স নিউজ সেই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, মানসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ বেঁচে আছেন। ইরানের শাসক পরিবারের সদস্যদের মধ্যে তিনি সবচেয়ে আড়ালে এবং ব্যক্তিগত জীবনযাপনে অভ্যস্ত হিসেবে পরিচিত।

এদিকে, স্থানীয় কিছু গণমাধ্যমের দাবি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে হওয়া হামলায় আলী খামেনির পরিবারের আরও কয়েকজন সদস্য যাদের মধ্যে পুত্রবধূ, জামাতা ও নাতি-নাতনিরা রয়েছেন তারা নিহত হয়েছেন।

অন্যদিকে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম জনসম্মুখের ভাষণে চলমান যুদ্ধে নিহত ইরানিদের রক্তের ‘পূর্ণাঙ্গ প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার করেছেন। একইসাথে তিনি তেহরানের কঠোর অবস্থান তুলে ধরে হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন।

জেএইচআর

Link copied!