ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রান আউট বিতর্কের জেরে ক্রিকেট মাঠেই আম্পায়ারকে ছুরিকাঘাতে হত্যা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৭, ২০২৬, ০১:০৭ পিএম

রান আউট বিতর্কের জেরে ক্রিকেট মাঠেই আম্পায়ারকে ছুরিকাঘাতে হত্যা
আম্পায়ার অজিত বাবু

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে স্থানীয় এক ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে রান আউটের সিদ্ধান্ত নিয়ে শুরু হওয়া বিতর্ক শেষ পর্যন্ত ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। এতে এক ২১ বছর বয়সী আম্পায়ারের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত কয়েকজন। এনডিটিভি। 

রোববার সন্ধ্যায় পেদাগাদিলি এলাকার একটি স্থানীয় ক্রিকেট মাঠে ঘটনাটি ঘটে। যেখানে তিনটি দল একটি টি-টোয়েন্টি সিরিজে অংশ নিচ্ছিল। ম্যাচ পরিচালনা করছিলেন ডোলা অজিত বাবু এবং তার সহকারী বুদুমুরি চিরঞ্জীবী।

ম্যাচ চলাকালীন নন-স্ট্রাইকার প্রান্তে একটি রান আউটের সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্যাটসম্যান অজিত বাবু ও প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের মধ্যে তর্ক শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আম্পায়াররা হস্তক্ষেপ করেন এবং বিষয়টি সাময়িকভাবে মীমাংসা করে খেলা পুনরায় শুরু করা হয়।

তবে খেলা শেষ হওয়ার কিছু সময় পর ঘটনাটি আরও জটিল আকার ধারণ করে। স্থানীয় এক দর্শক কান্তা কিশোর, যিনি ‘বক্সার’ নামে পরিচিত, আগের ঘটনার জের ধরে অজিত বাবু এবং আম্পায়ার চিরঞ্জীবীর সঙ্গে পুনরায় তর্কে জড়িয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও তিনি উত্তেজিত হয়ে পড়েন।

পুলিশ জানায়, এক পর্যায়ে কিশোর ভিকটিমদের ফোন করে একটি নির্দিষ্ট স্থানে দেখা করতে বলেন। ম্যাচ শেষ হওয়ার পর অজিত বাবু, চিরঞ্জীবী এবং কয়েকজন বন্ধু সেখানে গেলে আবারও তর্ক শুরু হয়।

সার্কেল ইন্সপেক্টর মাল্লেশ্বর রাও জানান, সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কিশোর হঠাৎ ছুরি বের করে দুই আম্পায়ারের ওপর হামলা চালান। এতে অজিত বাবুর বুকের দিকে গুরুতর আঘাত লাগে এবং তিনি ঘটনাস্থলেই পড়ে যান। তাকে বাঁচাতে গিয়ে চিরঞ্জীবী ও আরও কয়েকজন আহত হন।

আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে গুরুতর অবস্থায় অজিত বাবুকে বিশাখাপত্তনমের অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিহতের পরিবারের অভিযোগ, একটি রানের সিদ্ধান্ত ঘিরে শুরু হওয়া বিতর্ক পরে স্থানীয়ভাবে মীমাংসা হলেও পরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। নিহতের ভাই এনডিটিভিকে বলেন, হামলাকারী কোনো ক্রিকেটার ছিলেন না, তিনি পাশের এলাকার বাসিন্দা এবং পরে মদ্যপ অবস্থায় ফিরে এসে আক্রমণ চালান।

তিনি আরও জানান, আগের দিনই গ্রাম্য গণ্যমান্যদের মাধ্যমে বিষয়টি মিটে গিয়েছিল। তবে সন্ধ্যায় কিশোর পকেটে ছুরি নিয়ে নির্দিষ্ট স্থানে ডেকে এনে অজিত বাবুকে আক্রমণ করেন।

ঘটনার পর নিহতের বাবা ডোলা আপ্পালা রাজু স্থানীয় থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা নেয়া হয়েছে এবং অভিযুক্ত কান্তা কিশোরকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এএন

Link copied!