ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইসলামাবাদে পৌঁছাল ইরানি প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১০, ২০২৬, ০৩:৪৫ পিএম

ইসলামাবাদে পৌঁছাল ইরানি প্রতিনিধি দল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার বাঘের ঘালিবাফ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

তবে এই বহুল প্রতীক্ষিত আলোচনা শুরু হওয়া নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে। এর মূলে রয়েছে লেবানন পরিস্থিতি। গত বুধবার পাকিস্তান সরকারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষিত হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছিলেন, এই বিরতির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু এর কয়েক ঘণ্টা পরেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেন যে, লেবানন এই চুক্তির অংশ নয়।

নেতানিয়াহুর ঘোষণার পর লেবাননে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যাতে দুই শতাধিক মানুষ নিহত হন। এই পরিস্থিতিতে ইরান নতুন শর্ত আরোপ করে জানিয়েছে, লেবাননে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের সাথে আনুষ্ঠানিক সংলাপে বসবে না। ইসরায়েলি সংবাদমাধ্যম 'কান'-এর প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন ইস্যুতে বনিবনা না হওয়ায় ইরান আপাতত ইসলামাবাদে নির্ধারিত এই সংলাপ স্থগিত করেছে।

তেহরানের দাবি, স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য লেবাননকেও যুদ্ধবিরতির আওতায় আনতে হবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে দুই দেশের প্রতিনিধি দল একই শহরে অবস্থান করলেও আনুষ্ঠানিক টেবিল বৈঠক এখন অনিশ্চয়তার মুখে।

জেএইচআর

Link copied!