ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
পোপ লিও

ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৩, ২০২৬, ০৫:৪৬ পিএম

ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না

যুদ্ধের বিরোধীতায় নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনাকেও উপেক্ষা করে তিনি বলেন, আমি ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না।  শান্তির বার্তা প্রচার অব্যাহত রাখবো।

সোমবার পাপাল বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ লিও বলেন, তিনি কোনো বিতর্কে জড়াতে চান না। তার বক্তব্য কাউকে আক্রমণ করার জন্য নয়। বরং তিনি সবাইকে শান্তি ও পুনর্মিলনের পথ খোঁজার আহ্বান জানান।

ইরান যুদ্ধ ইস্যুতে নিজের মন্তব্য নিয়ে সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধ এড়ানোর সব উপায় খুঁজে বের করাই এখন জরুরি। এ ক্ষেত্রে সবার দায়িত্ব রয়েছে।

পোপ আরও জানান, তিনি চার্চের বর্তমান দায়িত্ব পালনে অটল থাকবেন। তার ভাষায়, বিশ্বে চার্চের মূল মিশনই হলো শান্তির বার্তা পৌঁছে দেওয়া।

তিনি বলেন, আমি ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না। গসপেলের বার্তা জোরালোভাবে তুলে ধরব। চার্চ কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয় এবং তারা পররাষ্ট্রনীতি নির্ধারণ করে না।

নিজেকে একজন শান্তির দূত হিসেবে উল্লেখ করে পোপ বলেন, তার লক্ষ্য মানুষকে সংঘাত থেকে দূরে রাখা এবং সংলাপের পথে উৎসাহিত করা।

এম জি

Link copied!