ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নিয়োগের মাত্র এক মাসেই নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২২, ২০২৬, ০৬:১০ পিএম

নিয়োগের মাত্র এক মাসেই নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

বিনিয়োগ সংক্রান্ত বিতর্কের জেরে দায়িত্ব গ্রহণের এক মাসেরও কম সময়ের মাথায় পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

পোস্টে তিনি বলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা এবং মন্ত্রিত্বের কারণে তদন্ত প্রক্রিয়ায় কোনো প্রভাব বা স্বার্থের সংঘাত সৃষ্টি না হয় এ কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

গুরুং জানান, শেয়ারবাজারে বিনিয়োগ এবং বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম নিয়ে জনমনে ওঠা প্রশ্নগুলো তিনি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তিনি বলেন, “পদের চেয়ে নৈতিকতা এবং জনআস্থা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।”

তিনি আরও উল্লেখ করেন, দেশে চলমান ‘জেন জি’ আন্দোলন স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের দাবি তুলে ধরেছে, যা তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।

গত সেপ্টেম্বরের ‘জেন জি’ আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন গুরুং। তবে বয়স ও ভূমিকা নিয়ে তখন থেকেই তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছিল। পরবর্তীতে নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে গত ২৭ মার্চ তিনি শপথ নেন।

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই তিনি সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তারের নির্দেশ দেন, যা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। পরে অবশ্য তারা মুক্তি পান।

সম্প্রতি মানি লন্ডারিং মামলায় বিতর্কিত ব্যবসায়ী দীপক ভাটের গ্রেপ্তারের পর গুরুংয়ের সঙ্গে তার আর্থিক সম্পর্ক নিয়ে স্থানীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে নতুন করে বিতর্ক শুরু হয়। এরই ধারাবাহিকতায় রাজনৈতিক চাপ ও জনমতের মুখে পদত্যাগ করলেন তিনি। 

সূত্র: দ্য হিন্দু

এএন

Link copied!