ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ডোনাল্ড ট্রাম্প

ইরান সমঝোতার প্রস্তাব দিচ্ছে, আমরা ভেবে দেখছি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৬, ০৬:০৬ পিএম

ইরান সমঝোতার প্রস্তাব দিচ্ছে, আমরা ভেবে দেখছি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে নতুন কূটনৈতিক ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরান একটি সমঝোতার প্রস্তাব দিয়েছে এবং যুক্তরাষ্ট্র এখন সেটি পর্যালোচনা করছে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান থেকে একটি প্রস্তাব এসেছে, তবে এর বিস্তারিত এখনো তার কাছে স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিষয়টি ভেবে দেখা হচ্ছে।

ট্রাম্প আরও জানান, ইরানের কিছু শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারকদের সঙ্গে তার প্রশাসনের যোগাযোগ রয়েছে। তার ভাষায়, ইরান আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছাতে এবং সম্ভাব্য চুক্তির দিকে অগ্রসর হতে আগ্রহী।

তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র আগে যে অবস্থান ও শর্তগুলো সামনে এনেছিল, ইরানের নতুন প্রস্তাবটি মূলত সেগুলো নিয়েই আলোচনা করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে।

শুক্রবার প্রকাশিত এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের শীতল সম্পর্ক কিছুটা নরম হওয়ার সম্ভাবনার ইঙ্গিতও এতে পাওয়া যাচ্ছে।

সূত্র: বিবিসি।

এএন

Link copied!