ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ যেকোনো সময়, কড়া হুঁশিয়ারি তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ২, ২০২৬, ১০:০৭ পিএম

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ যেকোনো সময়, কড়া হুঁশিয়ারি তেহরানের

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা ছড়িয়ে আবারও যেকোনো সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তেহরান। 

শনিবার ইরানের সামরিক সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিশেষ বিবৃতিতে এই সতর্কবার্তা দেওয়া হয়। একই সঙ্গে ওয়াশিংটনের যেকোনো ‘দুঃসাহসিকতা বা বোকামির’ দাঁতভাঙা জবাব দিতে তেহরান সামরিকভাবে পুরোপুরি প্রস্তুত বলে দাবি করা হয়েছে।

ইরানি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইন কিংবা কোনো দ্বিপাক্ষিক চুক্তির প্রতি ওয়াশিংটনের শ্রদ্ধাশীল হওয়ার কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের সামরিক সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

তেহরানের অভিযোগ, ইরান আলোচনার টেবিলে এবং যুদ্ধবিরতির বিভিন্ন পর্যায়ে যথেষ্ট নমনীয়তা দেখালেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কখনোই ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরান যখনই নিজেদের দাবি কিছুটা শিথিল করেছে, ওয়াশিংটন সেই সুযোগ নিয়ে আরও কঠোর ও অন্যায্য অবস্থান নিয়েছে। এদিকে সংবাদমাধ্যম আল-জাজিরা কিছু সূত্রের বরাতে জানিয়েছে, সাম্প্রতিক শান্তি প্রস্তাবের ক্ষেত্রে ইরান তাদের অবরোধ প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ কিছু দাবি থেকে কিছুটা সরে এসেছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

বর্তমান পরিস্থিতিতে ইরানের অবস্থান অত্যন্ত কঠোর। তেহরান স্পষ্ট জানিয়েছে, পারমাণবিক কর্মসূচির মতো স্পর্শকাতর ইস্যুতে কোনো আলোচনার আগে হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সুনির্দিষ্ট ও টেকসই সমাধান প্রয়োজন। তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই কূটনৈতিক ও সামরিক অচলাবস্থা অদূর ভবিষ্যতে নিরসনের কোনো লক্ষণ দেখছেন না আন্তর্জাতিক বিশ্লেষকরা।

জেএইচআর

Link copied!