ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিপুল ভোটে জিতলেন নওশাদ সিদ্দিকী 

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ৪, ২০২৬, ০৫:৫৫ পিএম

বিপুল ভোটে জিতলেন নওশাদ সিদ্দিকী 

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভা কেন্দ্রে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) নেতা নওশাদ সিদ্দিকী বিপুল ভোটে জয়লাভ করেছেন। 

সোমবার বিকেলে সব রাউন্ডের ভোট গণনা শেষে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লাকে বড় ব্যবধানে পরাজিত করেন।

চূড়ান্ত ফলাফলে নওশাদ সিদ্দিকী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শওকত মোল্লার চেয়ে ২৮ হাজার ৩১৬ ভোটে এগিয়ে থাকেন। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি ২৬ হাজার ১৫১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন।

তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভাঙড় এলাকায় তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল। ফলে এবারের বিধানসভা নির্বাচন নওশাদ সিদ্দিকীর জন্য নিজের শক্ত ঘাঁটি ধরে রাখার পাশাপাশি তৃণমূলের জন্য হারানো অবস্থান পুনরুদ্ধারের লড়াই হিসেবে দেখা হচ্ছিল।

নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গের প্রভাবশালী ফুরফুরা শরিফ পীর পরিবারের সদস্য হিসেবে পরিচিত। তরুণ এই রাজনৈতিক নেতা সাম্প্রতিক বছরগুলোতে রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

এদিকে এবারের নির্বাচনে রাজ্যে উচ্চ ভোটগ্রহণের হার লক্ষ্য করা গেছে, যেখানে প্রায় ৯২.৯৩ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে।

এম জি

Link copied!