ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লন্ডনের নিউহ্যামে প্রথম বাংলাদেশি মেয়র ফরহাদ হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ৮, ২০২৬, ১০:৫৫ পিএম

লন্ডনের নিউহ্যামে প্রথম বাংলাদেশি মেয়র ফরহাদ হোসেন

যুক্তরাজ্যজুড়ে লেবার পার্টির ভরাডুবির মধ্যেও ব্রিটিশ রাজনীতিতে নতুন ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন। লন্ডনের নিউহ্যাম বারার ইতিহাসে মূলধারার কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে লেবার পার্টির মনোনয়নে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। সিলেটি শিকড় থেকে উঠে আসা ফরহাদ নিউহ্যামের বাসিন্দাদের বিপুল জনসমর্থন পেয়েছেন।

নির্বাচনে ২৫ হাজার ৫৩৮ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন ফরহাদ হোসেন। তিনি সদ্য বিদায়ী মেয়র রোকসানা ফিয়াজের স্থলাভিষিক্ত হচ্ছেন। রোকসানা টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। লন্ডনের বিভিন্ন এলাকায় গ্রিন পার্টি ও রিফর্ম ইউকের চাপে লেবার পার্টি যখন কঠিন পরিস্থিতির মুখোমুখি, তখন ফরহাদের এই জয় পূর্ব লন্ডনে দলটির অবস্থান আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

নবনির্বাচিত মেয়র ফরহাদ হোসেন নিউহ্যামের প্রশাসনিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অভিজ্ঞ। ২০১০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি প্লাস্টো নর্থ এলাকার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া অপরাধ দমন, অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ এবং বাণিজ্যিক সুযোগ সৃষ্টি সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্বেও তিনি কাজ করেছেন।

বিজয়ী ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ফরহাদ হোসেন বলেন, এটি এই বারার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। নিউহ্যাম আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। সেই বারার মেয়র নির্বাচিত হওয়া আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। গণতন্ত্র তখনই সফল হয়, যখন সাধারণ মানুষ এগিয়ে এসে সেবা করার সুযোগ পায়।

মূলধারার ব্রিটিশ রাজনীতিতে একজন বাংলাদেশি বংশোদ্ভূত নেতার এই উত্থান স্থানীয় সরকার ব্যবস্থায় প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। আগামী মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

দায়িত্ব গ্রহণের পর ফরহাদ হোসেনের অগ্রাধিকার তালিকায় থাকবে একটি শক্তিশালী ও কার্যকর প্রশাসনিক দল গঠন। পাশাপাশি আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মতো জরুরি সমস্যাগুলো মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

এম জি
 

Link copied!