ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শি জিনপিং-ট্রাম্পের রুদ্ধদ্বার বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৪, ২০২৬, ০৫:৪৯ পিএম

শি জিনপিং-ট্রাম্পের রুদ্ধদ্বার বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় দুই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে তাইওয়ান ইস্যু সঠিকভাবে সামাল না দিলে ওয়াশিংটন ও বেইজিং সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল এ বৈঠকে বসেন দুই নেতা। বৈঠকে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং অর্থমন্ত্রী স্টক বেসেন্টসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, বৈঠকের শুরুতেই শি জিনপিং বর্তমান বৈশ্বিক পরিস্থিতিকে “নতুন এক সন্ধিক্ষণ” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের উচিত প্রতিপক্ষ নয়, বরং অংশীদার হিসেবে কাজ করা। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশকে সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

বৈঠকে তাইওয়ান ইস্যুতেও নিজের অবস্থান স্পষ্ট করেন শি জিনপিং। তিনি বলেন, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কে তাইওয়ান প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়। এ ইস্যু সঠিকভাবে সামাল দিতে ব্যর্থ হলে দুই দেশের সম্পর্ক বিপজ্জনক সংঘাতের দিকে যেতে পারে।

শি জিনপিং বলেন, ‘চীন-যুক্তরাষ্ট্রের স্থিতিশীল সম্পর্ক পুরো বিশ্বের জন্যই উপকারী। আমরা যখন সহযোগিতা করি, তখন উভয় পক্ষই লাভবান হয়; আর যখন সংঘাতে জড়াই, তখন দুই পক্ষকেই মূল্য দিতে হয়। আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়া উচিত।’

অন্যদিকে শি জিনপিংকে ‘অসাধারণ নেতা’ হিসেবে আখ্যা দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ওয়াশিংটন-বেইজিং সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে আরও ভালো হবে এবং দুই দেশ একসঙ্গে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হবে।

বৈঠক শেষে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আপনি একজন মহান নেতা। আপনার বন্ধু হতে পারা আমার জন্য সম্মানের। চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে আরও ভালো হবে।

এর আগে বেইজিংয়ে পৌঁছালে গ্রেট হলে ট্রাম্পকে স্বাগত জানান শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। তার সম্মানে আয়োজন করা হয় বর্ণাঢ্য প্যারেড। পরে গ্রেট হলের বাইরে লাল গালিচায় দাঁড়িয়ে দুই নেতাকে করমর্দন করতে দেখা যায়।

এম জি

Link copied!