ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৮, ২০২৬, ০২:২১ এএম

আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার নাজুক যুদ্ধবিরতির মধ্যেই এ হামলায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

রোববার আবুধাবির আল-ধাফরা অঞ্চলে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রের একটি জেনারেটরে ড্রোন আঘাত হানলে আগুন লাগে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং তেজস্ক্রিয়ার মাত্রাও স্বাভাবিক রয়েছে।

আমিরাতের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রের সব ইউনিট স্বাভাবিকভাবে কাজ করছে এবং উৎপাদন কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও তৃতীয় একটি ড্রোন বিদ্যুৎকেন্দ্রের সীমানার ভেতরে আঘাত হানে। ড্রোনগুলো পশ্চিম সীমান্ত দিক থেকে প্রবেশ করেছে বলেও উল্লেখ করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ দায় স্বীকার করেনি। হামলার উৎস শনাক্তে তদন্ত চলছে।

 সূত্র : আল–জাজিরা

এম জি
 

Link copied!