ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ট্রাম্প

হরমুজ প্রণালি এখনই খুলে দেওয়া উচিত 

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ২০, ২০২৬, ১১:৩২ পিএম

হরমুজ প্রণালি এখনই খুলে দেওয়া উচিত 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি অবিলম্বে উন্মুক্ত করা উচিত। ইরানকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমাদের হরমুজ প্রণালি খুলতে হবে এবং এটি এখনই খুলে দেওয়া উচিত।

ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা প্রসঙ্গে তিনি জানান, কোনো চুক্তিতে পৌঁছাতে তার তাড়াহুড়ো নেই। তার ভাষায়, তিনি শুধু দেখতে চান ইরান তাদের জনগণের জন্য ভালো কিছু করতে আগ্রহী কি না।

ট্রাম্প আরও বলেন, বর্তমানে ইরানের জনগণের মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে। মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে এবং দেশটিতে এমন অস্থিরতা চলছে, যা আগে দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

সবশেষে তিনি বলেন, পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেটিই দেখার বিষয়।

এম জি
 

Link copied!