ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দিল্লিতে ভবন ধসে বহু হতাহত, চলছে উদ্ধার অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ৩১, ২০২৬, ০৩:৩২ পিএম

দিল্লিতে ভবন ধসে বহু হতাহত, চলছে উদ্ধার অভিযান

ভারতের রাজধানী দিল্লির মেহরৌলি এলাকায় একটি পুরোনো পাঁচতলা আবাসিক ভবন ধসে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে ১৬ ঘণ্টারও বেশি সময় ধরে সেখানে উদ্ধার কার্যক্রম চলছে।

রোববার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, দুর্ঘটনার পরপরই পুরো এলাকা ধুলায় ঢেকে যায় এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দ্রুত পুলিশ, দমকল বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই পুরোনো ভবনটি ভেঙে পড়ে। ধসে পড়ার সময় ভবনের একটি অংশ পাশের আরেকটি স্থাপনার ওপর গিয়ে পড়ে, যেখানে একটি মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানের খাবারঘর ছিল। ফলে সেখানে থাকা কয়েকজনও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন।

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মেহরৌলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহায়তা শুরু করে। পরে স্থানীয় প্রশাসন, দমকল বিভাগ, এনডিআরএফ এবং জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যৌথভাবে ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে।

এখন পর্যন্ত কয়েকজনকে জীবিত উদ্ধার করা হলেও তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে নিখোঁজদের স্বজনরা প্রশাসনের ধীরগতির ওপর অসন্তোষ প্রকাশ করেছেন। তারা অভিযোগ করছেন, ঘটনার পর থেকে তাদের প্রিয়জনদের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

উদ্ধারকারীরা জানিয়েছেন, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অভিযান চালানো হচ্ছে এবং ধ্বংসস্তূপ সম্পূর্ণ সরিয়ে ফেলার আগ পর্যন্ত অনুসন্ধান চলবে।

এম জি

Link copied!