ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬
গোলাম পরওয়ার

তাকওয়া ও আদর্শিক শক্তিই আমাদের সবচেয়ে বড় শক্তি

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

জুন ৬, ২০২৬, ০৯:৫০ পিএম

তাকওয়া ও আদর্শিক শক্তিই আমাদের সবচেয়ে বড় শক্তি

দুনিয়ার দৃশ্যমান জাগতিক সম্পদ কিংবা সংখ্যাধিক্য আমাদের মূল শক্তি নয়। আল্লাহর প্রতি তাকওয়া, আনুগত্য ও ভরসা, নিজেদের ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ এবং আদর্শিক শক্তিই আমাদের প্রকৃত শক্তি।

শনিবার গাজীপুরের একটি অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে আয়োজিত সারা দেশের উপজেলা ও থানা আমিরদের নিয়ে তিন দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা যদি দুনিয়া ও আখিরাত-উভয় জগতের সফলতা ও শান্তি অর্জন করতে চাই, তাহলে তাকওয়াভিত্তিক সংগঠন গড়ে তুলতে হবে। আমাদের পারস্পরিক মুআমালাত, আচার-আচরণ ও ব্যবহারে আল্লাহভীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

গোলাম পরওয়ার আরও বলেন, পারস্পরিক সম্পর্কের বন্ধন আরও সুদৃঢ় করতে গিবতের দরজা বন্ধ করে এহতেসাবের চর্চা বৃদ্ধি করতে হবে। বুনইয়ানুম মারসুসের শক্তিতে বলীয়ান হয়ে অহংকার পরিহার করতে হবে। বিভেদ সৃষ্টিকারী সব বিষয় থেকে সংগঠনকে হেফাজত করা সময়ের দাবি।

অনুষ্ঠানে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম পরিচালকের দায়িত্ব পালন করেন। শিক্ষা শিবিরে দেশের বিভিন্ন উপজেলা ও থানার আমিররা অংশগ্রহণ করেন।

এম জি

Link copied!