ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬
প্রধানমন্ত্রী

কৌশলগত অংশীদারত্বের পথে বাংলাদেশ-তুরস্ক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৭, ২০২৬, ১২:৩৬ এএম

কৌশলগত অংশীদারত্বের পথে বাংলাদেশ-তুরস্ক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাম্প্রতিক ঢাকা সফরকে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করার পথে গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৫ জুন) বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজে এ তথ্য জানায়।

বৈঠকে দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রতিবছর পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের অংশগ্রহণে ‘২+২ বৈঠক’ আয়োজনের বিষয়ে সম্মত হয়। পাশাপাশি বার্ষিক পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের বৈঠক পররাষ্ট্রমন্ত্রীদের নেতৃত্বে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা জোরদার করতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের তত্ত্বাবধানে একটি পরামর্শক কমিটি গঠন করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতিনিধিরা এতে অংশ নেবেন।

বাংলাদেশে তিন দিনের সফর শেষে হাকান ফিদান নিজের সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় বলেন, তুরস্ক ও বাংলাদেশের বন্ধুত্ব শুধু অভিন্ন স্বার্থের ওপর প্রতিষ্ঠিত নয়; বরং কঠিন সময়ে পারস্পরিক সংহতির মাধ্যমে গড়ে ওঠা এক দৃঢ় সম্পর্ক। ভবিষ্যতেও এই বন্ধন আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করা হয়। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও বিনিয়োগ, যৌথ উৎপাদন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সফরের জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং সুবিধাজনক সময়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

জবাবে হাকান ফিদান প্রধানমন্ত্রীর কাছে তুরস্কের প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!