ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২৫, ০২:২৭ পিএম

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

চব্বিশের জুলাই আন্দোলন দমাতে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন।

মামলায় ওবায়দুল কাদের ছাড়াও যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তারা হলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রারের কাছে এই সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে জুলাই আন্দোলনে ছাত্র-জনতা দমনে হত্যা, উসকানি এবং সরাসরি নির্দেশ দেওয়ার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। আদালত অভিযোগগুলো আমলে নিয়ে দ্রুত তাদের গ্রেপ্তারের নির্দেশ দেন এবং মামলার পরবর্তী শুনানির জন্য ২৯ ডিসেম্বর দিন ধার্য করেন।

আইনি প্রক্রিয়া অনুযায়ী, ট্রাইব্যুনাল প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করলে সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই চাঞ্চল্যকর মামলার বিচার কাজ শুরু হবে।

জেএইচআর

Link copied!