ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

সাহিদুল ইসলাম ভূঁইয়া

সেপ্টেম্বর ৮, ২০২৩, ১১:১৮ এএম

প্রধানমন্ত্রীর সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আজ শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ সাক্ষাৎ হয়।

এর আগে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে দুইদিনের সফরে ঢাকায় পৌঁছান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাকে ফুলের তোড়া হাতে স্বাগত জানান। এরপর সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে অংশ নেন।

এদিকে আজ বিকেলেই জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

এআরএস

Link copied!