ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টানা কয়েক দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১৭, ২০২৪, ০৩:১৯ পিএম

টানা কয়েক দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

তাপমাত্রার পারদ বাড়ার পর কিছুটা স্বস্তি এনে দিয়েছে বৃষ্টি। তবে আগামী তিন দিনেও দেশের বেশকিছু অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী পাঁচ দিনেও বৃষ্টিপাত হতে পারে। 

রোববার (১৭ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার (তিন দিন) আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় যশোরে সর্বোচ্চ ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে নেত্রকোনা ও কুষ্টিয়ার কুমারখালীতে ১২, সাতক্ষীরায় ৫, ময়মনসিংহ ও ঈশ্বরদীতে ৪, ফরিদপুর ও দিনাজপুরে ৩, ঢাকায় ২ মিলিমিটারসহ চুয়াডাঙ্গা ও শ্রীমঙ্গলে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি গতকাল কক্সবাজারে দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল সোমবার (১৮ মার্চ) সকাল ৯টা পর্যন্ত খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তবে চট্টগ্রাম, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আগামী ২৪ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে। এছাড়া এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অন্যদিকে, আগামী বুধবার একই সময় পর্যন্ত কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী ৫ দিনেও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরএস

Link copied!