ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আজ পবিত্র ঈদুল আজহা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ৭, ২০২৫, ১২:১১ এএম

আজ পবিত্র ঈদুল আজহা

আজ শনিবার দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ঈদের নামাজ শেষে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করবেন।

ইসলামের ইতিহাস অনুযায়ী, এই ঈদ হজরত ইব্রাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.)–এর কোরবানির মহান ত্যাগের স্মরণে পালন করা হয়। কোরবানি আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ ও আনুগত্য প্রকাশের অন্যতম নিদর্শন।

হজ পালন ও সৌদিতে ঈদ উদযাপন

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী শুক্রবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হয়েছে ঈদুল আজহা। 

হজের অংশ হিসেবে বৃহস্পতিবার মুসল্লিরা মক্কার অদূরে আরাফাতের ময়দানে সমবেত হয়ে পালন করেন হজের প্রধান অনুষঙ্গ। শুক্রবার মিনায় অবস্থান করে পশু কোরবানির মাধ্যমে বাকি আনুষ্ঠানিকতা পালন করছেন হাজিরা।
কোরবানির তাৎপর্য

ইসলামে কোরবানির গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআনের সুরা কাউসারে বলা হয়েছে, “অতএব আপনার পালনকর্তার উদ্দেশে নামাজ পড়ুন এবং কোরবানি করুন।” রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “ঈদুল আজহার দিন কোরবানির চেয়ে আর কোনো কাজ আল্লাহর কাছে অধিক পছন্দনীয় নয়।” গরু, মহিষ, ছাগল, ভেড়া, উট—হালাল পশু দিয়ে কোরবানি দেয়া যায়।

রাষ্ট্রীয় প্রস্তুতি ও শুভেচ্ছা বার্তা

ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয়েছে। জাতীয় পত্রিকাগুলো প্রকাশ করেছে বিশেষ সংখ্যা। বাংলাদেশ টেলিভিশন, বেতার ও বেসরকারি টিভি চ্যানেলগুলো প্রচার করছে ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা।

ঈদের দিন সরকারি হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে পরিবেশিত হবে উন্নত খাবার।

ঢাকায় ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে

ঢাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে। এতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, রাজনৈতিক নেতা এবং সর্বস্তরের জনগণ। ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. আবদুল মালেক।

আবহাওয়া প্রতিকূল হলে জামাত স্থানান্তরিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৮টায়। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সেখানে সকাল ৭টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের জামাত নির্বিঘ্ন করতে র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। ঈদগাহ ও মসজিদ এলাকায় থাকবে বাড়তি নজরদারি। ঈদের জামাতে স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন সক্রিয় থাকবে।

ইএইচ

Link copied!