ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সাবেক এমপি মতিউর রহমান আর নেই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৫, ০৫:৫০ পিএম

সাবেক এমপি মতিউর রহমান আর নেই

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মতিউর রহমান (৮৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। 

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে ও অসংখ্য স্বজন রেখে গেছেন। বাদ আছর মহাখালী ডিওএইচএস মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

মতিউর রহমান ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত সুনামগঞ্জ-৪ (সদর–বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জেএইচআর

Link copied!