ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৯, ২০২৬, ০৫:৩৫ পিএম

পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। 

রোববার সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত ‘মহাপরিচালকের প্রশংসা’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সারা দেশে প্রশাসনিক ও অপারেশনাল কাজে বিশেষ অবদান রাখা বাছাইকৃত ১৩৬ জন কর্মকর্তা-কর্মচারীকে ‘মহাপরিচালকের প্রশংসা’ প্রদান করা হয়।

সকাল ১০টায় অনুষ্ঠানে উপস্থিত হলে মহাপরিচালককে সশ্রদ্ধ অভিবাদন জানান পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম. এ. আজাদ আনোয়ার, পিএসসি। অনুষ্ঠান শুরুর আগে সদ্যপ্রয়াত ডুবুরি সাদিকের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফউল্লাহ।

ধর্মগ্রন্থ পাঠের পর স্বাগত বক্তব্য দেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন)। এরপর মহাপরিচালক নির্বাচিত ১৩৬ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে পর্যায়ক্রমে ‘মহাপরিচালকের প্রশংসা’ ইনসিগনিয়া, সনদপত্র ও অর্থ সম্মাননা তুলে দেন।

মহাপরিচালকের প্রশংসাপ্রাপ্তদের মধ্য থেকে দুইজন কর্মকর্তা তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। নেত্রকোনা জেলার উপসহকারী পরিচালক জনাব জাকির হোসেন তাঁর বক্তব্যে ‘মহাপরিচালকের প্রশংসা’ পুরস্কার চালু করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সারা দেশের প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রমের প্রতি মহাপরিচালকের নজরদারি অত্যন্ত প্রশংসনীয় এবং এ জন্য তিনি মহাপরিচালকের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

এরপর বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মো. শহীদ আতাহার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক সারা দেশে বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের সাড়া প্রদান ও অপারেশনাল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। চট্টগ্রাম অঞ্চলের বন্যা ও ভূমিধসে ফায়ার সার্ভিসের সার্বিক কার্যক্রমের প্রশংসা করে তিনি পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। জীবন ও সম্পদ সুরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে তিনি বলেন, ‘সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’

অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী সরাসরি উপস্থিত ছিলেন। এছাড়া সকল বিভাগের বিভাগীয় উপপরিচালক এবং জেলা কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত ছিলেন। দুপুর ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এএন

Link copied!