ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

তেজগাঁও কলেজের শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে ফার্মগেট অবরোধ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১১, ২০২৫, ১২:৫৪ পিএম

তেজগাঁও কলেজের শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে ফার্মগেট অবরোধ

তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের হামলায় নিহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় রাস্তা অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এই আন্দোলনের ফলে গুরুত্বপূর্ণ এই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে রাস্তায় নেমে নানা স্লোগান দিচ্ছেন। তাঁদের প্রশ্ন কেন ছাত্রাবাসের ভেতরে হামলা করা হলো এবং কেন তাঁদের সহপাঠীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন যে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় না আনা পর্যন্ত তাঁরা আন্দোলন স্থগিত করবেন না এবং বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন।

তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, ছাত্রদলের দুটি পক্ষ দীর্ঘদিন ধরে ছাত্রাবাসে মাদক সেবন, বহিরাগতদের রাখা এবং চাঁদাবাজির মাধ্যমে আধিপত্য বিস্তার করে আসছিল। গত ৬ ডিসেম্বর রাতে হলে বসে মাদক সেবনে বাধা দিলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জেরে ছাত্রদলের পক্ষটি শতাধিক বহিরাগত নিয়ে হলের সাধারণ শিক্ষার্থীদের ওপর চড়াও হয়।

হামলায় তিন শিক্ষার্থী আহত হন, যার মধ্যে উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের (২০২৪-২৫ সেশন) শিক্ষার্থী সাকিবুল হাসান রানা গুরুতর আঘাত পান। প্রথমে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে মালিবাগের প্রশান্ত হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর গত ১০ ডিসেম্বর দুপুর ১২টায় রানার মৃত্যু হয়।

জেএইচআর

Link copied!