ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাকিস্তানের কাছ থেকে আধুনিক যুদ্ধবিমান কিনতে আগ্রহী বাংলাদেশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ০৪:৫৪ পিএম

পাকিস্তানের কাছ থেকে আধুনিক যুদ্ধবিমান কিনতে আগ্রহী বাংলাদেশ

বাংলাদেশ বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে পাকিস্তানের কাছ থেকে আধুনিক যুদ্ধবিমান কেনার বিষয়ে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পাকিস্তান সফরকালে বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবার সিদ্দিকীর সঙ্গে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনা নিয়ে বৈঠক করেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, এই বৈঠকে শুধু যুদ্ধবিমান ক্রয় নয়, প্রশিক্ষণ, প্রযুক্তি স্থানান্তর, পুরোনো উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ, রাডার ব্যবস্থা এবং আকাশ নজরদারি জোরদারসহ সামগ্রিক প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠকে অপারেশনাল সহযোগিতা, প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং অ্যারোস্পেস প্রযুক্তিতে যৌথ কাজের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সফরকালে বাংলাদেশ বিমানবাহিনীর প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পাকিস্তান বিমানবাহিনীর প্রধান তাদের সাম্প্রতিক প্রযুক্তিগত অগ্রগতি তুলে ধরেন এবং বাংলাদেশ বিমানবাহিনীকে প্রাথমিক থেকে উন্নত পর্যায়ের প্রশিক্ষণসহ পূর্ণাঙ্গ সহায়তার আশ্বাস দেন। তিনি দ্রুত ‘সুপার মুশশাক’ প্রশিক্ষণ বিমান সরবরাহ এবং এর সঙ্গে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও সহায়তা ব্যবস্থার কথাও জানান।

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান পাকিস্তানের যুদ্ধ-অভিজ্ঞতা ও অপারেশনাল দক্ষতার প্রশংসা করেন। তিনি পুরোনো উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ, আকাশসীমা নজরদারি জোরদারে এয়ার ডিফেন্স রাডার একীভূতকরণ এবং জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান সম্ভাব্য ক্রয়ের বিষয়ে প্রযুক্তিগত সহায়তা চান। প্রতিনিধি দলটি সফরকালে পাকিস্তান বিমানবাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাও পরিদর্শন করে।

আইএসপিআর আরও জানায়, এই সফর দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে নতুনভাবে তুলে ধরেছে এবং প্রতিরক্ষা সহযোগিতা ও দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করেছে।

প্রসঙ্গত, চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি জেএফ-১৭ থান্ডার একটি হালকা ও বহুমুখী যুদ্ধবিমান। এটি দিন ও রাতে এবং সব ধরনের আবহাওয়ায় সফল অভিযানে সক্ষম। আকাশযুদ্ধ, ভূমিতে হামলা ও নজরদারিসহ বিভিন্ন ধরনের সামরিক কাজে এই যুদ্ধবিমান ব্যবহার করা যায়। সর্বোচ্চ ঘণ্টায় প্রায় ২ হাজার ২০০ কিলোমিটার গতিসম্পন্ন এই যুদ্ধবিমান আধুনিক ও শক্তিশালী অস্ত্র বহনে সক্ষম।

জেএইচআর

Link copied!