ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
পুলিশ

অনেকদিন ধরেই স্ত্রীর কাছে ক্ষতির শঙ্কা জানাচ্ছিলেন মুছাব্বির

আবু তাহের 

আবু তাহের 

জানুয়ারি ৮, ২০২৬, ০১:৩৫ পিএম

অনেকদিন ধরেই স্ত্রীর কাছে ক্ষতির শঙ্কা জানাচ্ছিলেন মুছাব্বির

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় তেজগাঁও থানায় মামলা করেছেন তাঁর স্ত্রী সুরাইয়া বেগম। 

বৃহস্পতিবার ভোরে তাঁর লিখিত এজাহার তেজগাঁও থানা পুলিশ মামলা হিসেবে রেকর্ড করে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৈশূন্য মারমা বলেন, নিহতের স্ত্রী সুরাইয়া পুলিশের কাছে জানিয়েছেন, অনেকদিন ধরেই কেউ তাঁকে ক্ষতি করতে পারে, এমন শঙ্কার কথা জানিয়েছিলেন। তবে তারা কারা, সে বিষয়ে কোনো কিছু বলেননি।

ওসি বলেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বাদির মামলায় আসামিদের কোনো নাম নেই, অজ্ঞাত তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে। বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্নভাবে আমরা তথ্য সংগ্রহ করছি। আমরা সব বিষয়কে সামনে রেখেই তদন্ত করছি।

গতকাল বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার কিছু পরে রাজধানীর তেজগাঁও থানাধীন তেজতুরি বাজার এলাকায় (বসুন্ধরা সিটির পেছনে ও এটিএন বাংলার বিপরীত পাশে) হেঁটে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মুছাব্বির ও তাঁর সঙ্গে থাকা লোকজনকে উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এতে দুজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা উদ্ধার করে পান্থপথের বিআরবি হাসপাতালে নিলে চিকিৎসক মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন।

একই ঘটনায় গুলিবিদ্ধ ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুফিয়ান বেপারী মাসুদকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএন

Link copied!