ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিমানের এমডি সাফিকুরের নিয়োগ বাতিল, দায়িত্বে হুমায়রা সুলতানা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১০:৪৩ পিএম

বিমানের এমডি সাফিকুরের নিয়োগ বাতিল, দায়িত্বে হুমায়রা সুলতানা

শিশু নির্যাতনের মামলায় কারাগারে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। তার জায়গায় বিমানের নতুন এমডি ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়রা সুলতানা। 

তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এখন বিমানের প্রধানের দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার বিমান মন্ত্রণালয়ের অফিস আদেশে এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এতে বলা হয়, নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত হুমায়রা সুলতানা এ দায়িত্ব পালন করবেন। 

সাফিকুর রহমান ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তিনি দীর্ঘ পেশাগত জীবন শেষে ২০১৭ সালে অবসরে যান। অবসরের সময় তিনি বিমানের মার্কেটিং বিভাগের পরিচালক ছিলেন।

১১ বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথী আক্তারসহ চারজনকে রোববার রাত সাড়ে তিনটায় রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।

সোমবার বিকেলে তাদের আদালতে পাঠানো হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইএইচ

Link copied!