ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাকুন্দিয়ায় ১২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

জুন ৪, ২০২৬, ০৫:৩৪ পিএম

পাকুন্দিয়ায় ১২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা বাজার এলাকা থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ কামরুল (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে জব্দকৃত ইয়াবাসহ তাকে পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃত কামরুল উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরখামা গ্রামের আকবরের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, মঠখোলা বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় কামরুলের কাছ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাকুন্দিয়া থানায় সোপর্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

এএন

Link copied!