ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রথম হজ ফ্লাইটে ৪১৯ হজযাত্রী পৌঁছেছেন সৌদি আরবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৬, ১১:৪৪ এএম

প্রথম হজ ফ্লাইটে ৪১৯ হজযাত্রী পৌঁছেছেন সৌদি আরবে

বাংলাদেশ থেকে যাত্রা করা চলতি বছরের প্রথম হজ ফ্লাইটটি সফলভাবে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 'বিজি-৩০০১' ফ্লাইটটি স্থানীয় সময় আজ শনিবার ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই বিশেষ ফ্লাইটে মোট ৪১৯ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন।

জেদ্দা বিমানবন্দরে অবতরণের পর বাংলাদেশি হজযাত্রীদের উষ্ম অভ্যর্থনা জানানো হয়। সেখানে উপস্থিত থেকে হাজিদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং হজ কাউন্সিলর মো. কামরুল ইসলাম। সৌদিতে পৌঁছানো হাজিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁদের হাতে রিফ্রেশমেন্ট কিট ও প্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অভ্যর্থনা অনুষ্ঠানে জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন এবং সৌদি প্রতিষ্ঠান ‘নুসুক মারহাবার’ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সৌদি কর্তৃপক্ষ ও বাংলাদেশ হজ মিশনের সমন্বয়ে হাজিদের ইমিগ্রেশন ও পরবর্তী গন্তব্যে পৌঁছানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই হজ ফ্লাইটের উদ্বোধন করেছিলেন।

প্রধানমন্ত্রী হজযাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছেন। প্রথম ফ্লাইটের সফল অবতরণের মধ্য দিয়ে ২০২৬ সালের হজ যাত্রার মূল কার্যক্রমের শুভ সূচনা হলো। সংশ্লিষ্টরা আশা করছেন, এবার হাজিদের যাতায়াত ও অবস্থান আগের চেয়ে অনেক বেশি আরামদায়ক হবে।

জেএইচআর

Link copied!