ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কবার্তা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৪, ২০২৬, ০৯:১৫ পিএম

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কবার্তা

ঢাকাসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিরও প্রবল আশঙ্কা রয়েছে।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কারণে উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে বর্তমানে ‘সুস্পষ্ট লঘুচাপে’ পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এছাড়া কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণেরও আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

জেএইচআর

Link copied!