ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০৯:৫৯ এএম

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

টানা তিন দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার ভোরে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম পর্যন্ত পৌঁছানোর পর কক্সবাজারমুখী যাত্রা বাতিল করা হয়। পরে ট্রেনটি সেখান থেকেই আবার ঢাকার উদ্দেশ্যে ফিরে গেছে।

এদিকে বুধবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস বর্তমানে চট্টগ্রাম রেলস্টেশনে অপেক্ষমাণ রয়েছে। ষোলশহর-জানআলীহাট রেলসেকশনে লাইনের ওপর জমে থাকা পানি না কমা পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের দিকে ছেড়ে দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রেলওয়ে জানিয়েছে, যেসব যাত্রী আর ভ্রমণ করতে চান না, তারা চট্টগ্রাম স্টেশনের কাউন্টার থেকে টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত নিতে পারবেন। অন্যদিকে, যারা ঢাকায় ফিরে যেতে ইচ্ছুক, তাদের জন্য বিকেল ৪টায় একই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রার ব্যবস্থা রাখা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। পাশাপাশি রেললাইনের পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত ট্রেন চলাচল পুনরায় শুরু করার চেষ্টা চলছে।

এএন

Link copied!