ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬
মিসরের কোচ

আমরা অবিচারের শিকার হয়েছি

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০৭:১৯ এএম

আমরা অবিচারের শিকার হয়েছি

বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় হারের পর ম্যাচ পরিচালনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও ৩-২ গোলে হেরে বিদায় নেওয়ার পর তিনি অভিযোগ করেন, ম্যাচের কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার দলের বিপক্ষে গেছে।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে হোসাম হাসান বলেন, তার মতে মাঠের খেলায় মিসর কোনো অংশেই পিছিয়ে ছিল না। তবে কিছু বিতর্কিত সিদ্ধান্ত ম্যাচের ফল পাল্টে দিয়েছে বলে দাবি করেন তিনি।

মিসর কোচের অভিযোগ, প্রথমার্ধে মোহাম্মদ সালাহকে বক্সের মধ্যে ফাউল করা হলেও সেটি নিয়ে ভিএআরে কোনো পর্যালোচনা হয়নি। আবার দ্বিতীয়ার্ধে তাদের করা একটি গোল বাতিল করা হয়। এছাড়া আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে মাঝমাঠে ফাউলের অভিযোগ থাকলেও সেটিও উপেক্ষিত হয়েছে বলে দাবি করেন তিনি।

হোসাম হাসান বলেন, ম্যাচে রেফারিংয়ের ধারাবাহিকতা ছিল না এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে তার দল প্রত্যাশিত ন্যায্যতা পায়নি। তিনি আরও অভিযোগ করেন, শুরু থেকেই নির্দিষ্ট রেফারির দায়িত্ব পাওয়া নিয়ে তাদের আপত্তি ছিল।

ম্যাচ শেষে মাঠেই ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারির সঙ্গে কথা বলেন মিসর কোচ। পরে সংবাদ সম্মেলনে তিনি জানান, নিজের দলের প্রতি হওয়া সিদ্ধান্তগুলোকে তিনি অন্যায্য মনে করেন এবং সে কথাই রেফারিকে জানিয়েছেন।

হতাশা প্রকাশ করে হোসাম হাসান আরও বলেন, এই পরাজয় মেনে নেওয়া তার জন্য কঠিন। ম্যাচের ফল এবং রেফারিং নিয়ে তিনি গভীরভাবে হতাশ বলেও মন্তব্য করেন।

তবে এ বিষয়ে ম্যাচ রেফারি বা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

এএন

Link copied!