ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২২, ২০২৬, ০৯:৪৫ পিএম

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

ফিলিপাইনের ম্যানিলায় আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে অভিন্ন ভবিষ্যৎভিত্তিক কমিউনিটি গঠনের লক্ষ্য সামনে রেখে সার্বিক সহযোগিতামূলক কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এর মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন করিডোর, বিনিয়োগ, জ্বালানি খাতে সহযোগিতা এবং অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়গুলো নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!