ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

দলীয় বহিষ্কারে এমপি পদ বাতিল হবে কি না, জানালেন ইসি মাছউদ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৩, ২০২৬, ১১:৪৫ এএম

দলীয় বহিষ্কারে এমপি পদ বাতিল হবে কি না, জানালেন ইসি মাছউদ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করলেও কেবল সেই সিদ্ধান্তের ভিত্তিতে তার সংসদ সদস্য পদ বাতিল হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কোনো সংসদ সদস্যকে তার রাজনৈতিক দল বহিষ্কার করলেই স্বয়ংক্রিয়ভাবে সংসদ সদস্য পদ শূন্য হয়ে যায় না। এ বিষয়ে সংবিধান ও আইন অনুযায়ী নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে।

নির্বাচন কমিশনার বলেন, বিষয়টি নিয়ে যদি জাতীয় সংসদের স্পিকার বা সংসদ নির্বাচন কমিশনের কাছে কোনো সিদ্ধান্ত বা মতামত চেয়ে আবেদন করে, তখন কমিশন আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে। প্রয়োজনে উভয় পক্ষের বক্তব্য শুনে আইনানুগ সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের একটি ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি সামনে আসার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে।

দলীয় তদন্তে ঘটনাটি ‘নৈতিক স্খলন’ হিসেবে প্রমাণিত হয়েছে উল্লেখ করে গত ২১ জুলাই কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জামায়াত। পরদিন, ২২ জুলাই দলটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

একই সঙ্গে জামায়াত জানায়, গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকেও আনুষ্ঠানিকভাবে অবহিত করা হচ্ছে।

তবে নির্বাচন কমিশনের ভাষ্য অনুযায়ী, দলীয় বহিষ্কারের সিদ্ধান্ত একাই সংসদ সদস্য পদ বাতিলের জন্য যথেষ্ট নয়। এ বিষয়ে সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এএন

Link copied!