ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
হাসনাত আবদুল্লাহ

মনে হয় শেখ হাসিনা মোদিকে নিয়েই দেশে ফিরবেন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৩, ২০২৬, ১২:১০ পিএম

মনে হয় শেখ হাসিনা মোদিকে নিয়েই দেশে ফিরবেন

ভারতের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেন, ভারতে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে ভবিষ্যতে নরেন্দ্র মোদিকেও দেশ ছেড়ে যেতে হতে পারে। একই সঙ্গে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে হয়তো মোদিকেও সঙ্গে নিয়েই ফিরবেন।

বুধবার রাতে বাগেরহাটের মোংলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ।

বক্তব্যে তিনি বলেন, দেশে রাজনৈতিক পরিবর্তন এলেও এখনো ‘হাসিনা কাঠামো’ বহাল রয়েছে বলে তার মনে হয়। তার দাবি, গুম কমিশন গঠনের সুপারিশ করা হলেও অতীতে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হওয়া একটি রাজনৈতিক দলই এখন সেই কমিশনের বিরোধিতা করছে।

হাসনাত আবদুল্লাহ আরও অভিযোগ করেন, তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তনের পরও মোংলায় শেখ হাসিনা সরকারের সময়ের মতো গুমের ঘটনা ঘটেছে। তার ভাষ্য, এ ধরনের ঘটনা ভবিষ্যতে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি ‘কালো অধ্যায়’ হিসেবে বিবেচিত হবে।

সভায় তিনি ভারতের সাম্প্রতিক বিক্ষোভ পরিস্থিতির প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে মন্তব্য করেন, পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে একসময় তাকেও দেশ ছাড়তে হতে পারে। এরপরই তিনি বলেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসেন, তাহলে হয়তো মোদিকেও সঙ্গে নিয়েই ফিরবেন।

পথসভা শেষে আসন্ন মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে মেয়র পদে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য যুগ্ম সংগঠক মোল্যা রহমাতুল্লাহর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন হাসনাত আবদুল্লাহ।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এএন

Link copied!