ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আন্দোলন ছাড়া সমস্যার সমাধান হবে না: আমান

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২৯, ২০২২, ০৩:৪৩ পিএম

আন্দোলন ছাড়া সমস্যার সমাধান হবে না: আমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, আন্দোলন ছাড়া সমস্যার সমাধান হবে না। আমরা রাজপথে রক্ত দেব তবুও হাসিনার অধীনে নির্বাচন হতে দেব না।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে কামরাঙ্গীরচর থানা মহিলা দলের কমিটি গঠন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেবে না বিএনপি। নির্যাতন করে আন্দোলন বন্ধ করা যাবে না। ২০১৮ সালের মতো গুলি ও নির্যাতন করে ২০২৩ সালে আবারও ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ। সরকার ১০ ডিসেম্বর পরিবহন ধর্মঘট করবে না বলে রাস্তায় রাস্তায় গাড়ি পুড়িয়ে বিএনপির ঘাড়ে দায় চাপানোর ষড়যন্ত্র করছে। সরকার শান্তিপূর্ণ সমাবেশের স্থান নিয়ে টালবাহানা করছে।

তিনি বলেন, জাপান রাষ্ট্রদূত সত্য কথা বলায় সরকারের আঁতে ঘা লেগেছে। তারা নিজের অধীনে নির্বাচন করে আবারও ক্ষমতায় আসার পাঁয়তারা করছে। সরকার বেগম জিয়াকে আক্রোশের বশবর্তী হয়ে বন্দী রেখে চিকিৎসা থেকে বঞ্চিত করছে। তারা জনগণকে ভয় পায়, তাদের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই।

এবি

Link copied!