ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হুমকি দিয়ে, ভয় দেখিয়ে মানুষকে ভোট কেন্দ্রে নেওয়া যাবে না: রিজভী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৮, ২০২৩, ১০:৫০ এএম

হুমকি দিয়ে, ভয় দেখিয়ে মানুষকে ভোট কেন্দ্রে নেওয়া যাবে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন হুমকি দিয়ে ভয় দেখিয়ে মানুষকে ভোট কেন্দ্রে নেওয়া যাবে না। তিনি বলেন, একটি অবৈধ নির্বাচনের বিরুদ্ধে আমরাসহ সমস্ত দলগলো সংগ্রাম করছি জনগণের ভোটের জন্য, মতপ্রকাশের স্বাধীনতার জন্য কিন্তু জনগণকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে, আইনশৃঙ্খলাবহিনীকে দিয়ে তারা ভোট দেওয়াতে চায়। কিন্তু যেখানে মানুষের মন থেকে ভোট দেওয়ার কোন আগ্রহ নাই সেখানে হুমকি দিয়ে সে ভোটে নেওয়া যাবে না। জনগণ একতরফা  তামাশার নির্বাচন প্রত্যাখ্যান করেছে।  তিনি ভোট বর্জন করে অসহযোগ আন্দোলন সফল করার আহবান জানান ।  

আজ বৃহস্পতিবার সকালে কাফরুল ও উত্তরা এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে সাতটায় কাফরুলের পুলপার এলাকায় ও সকাল সাড়ে আটটায় উত্তরা আধুনিক মেডিকেলের আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে অসহযোগ আন্দোলন সফল করার জন্য লিপলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপি’র স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য  তারিকুল আলম তেনজিং, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ, দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক মোতালিব হোসেন রতন, যুগ্ম আহ্বায়ক আকরাম উদ্দিন, সদস্য রাজু, কাফরুল থানা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক আকরামুল হক আকরাম, যুগ্ম আহবায়ক ফজলুর রহমান মন্টু, যুগ্ম আহবায়ক জি এস থামাল, থানা সদস্য ওহিদ আলম শাহাদাৎ কয়েল, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, প্যাব দপ্তর সম্পাদক হাসান, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. ফজলুল হক, নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম তাজ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা ডা. মুনতাসির ও আশরাফুল আসাদ, ৪৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলামিন, ৪৯ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আক্তার, উত্তরা পূর্ব থানার বিএনপির নেতা জাহিদ, শাহাদাত, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনির, উত্তর ছাত্রদল নেতা মঈন, দক্ষিখান থানা শ্রমিক দলের সেক্রেটারি সুরুজ, দক্ষিণখান থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শিমুল, ৪ নং ওয়াড সভাপতি আনছার আলী ১৬ নং সাধারণ সম্পাদক শিমুল হোসেন ফারুক ঢাকা মহানগর উএর ছাএদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল হাসান ইফাত সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহসিন হোসেন কাফরুল থানা মহিলা দলের আহবায়ক নাজমা আক্তার যুবদল নেতা  পারভেজ কাফরুল থানার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক  মোওাদিরুল ইসলাম শাকিল  আব্দুল হক শেখ ফরিদ  ছাত্রদল নেতা বাপ্পী প্রমুখ।

এ সময় রিজভী আরও বলেন, বর্তমান অবৈধ সরকার দেশের সম্পদ লুট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত হলফ নামায় মন্ত্রী-এমপিদের সম্পদের যে  সব তথ্য প্রকাশিত হয়েছে, টিআইবি যে রিপোর্ট প্রকাশ করেছে তাদের লুটের সম্পদের পরিমান আরও বহুগুন বেশি। মন্ত্রী-এমপিদের দুর্নীতির খবর এখন মানুষের মুখে মুখে।

তিনি বলেন, অবৈধ সরকারের নেতাকর্মীদের সম্পদ বাড়লেও ঋনের বুঝা পড়ছে জনগণের কাধে। তাদের হাত থেকে মুক্তি পেতে পাতানো নির্বাচনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলার আহবান জানান তিনি।

এআরএস

Link copied!