ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সুযোগ নিতে চায় একটি গোষ্ঠী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৬, ২০২৬, ০২:০৪ পিএম

শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সুযোগ নিতে চায় একটি গোষ্ঠী

এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে চলমান শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে একটি গোষ্ঠী পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার দাবি, সরকারকে বিব্রত করার উদ্দেশ্যেই ওই মহল আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পুলিশের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছিল। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো পরীক্ষার্থী নির্ধারিত দিনে পরীক্ষায় অংশ নিতে না পারলে তাদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, প্রশ্নপত্রে ভুল থাকার অভিযোগ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে নেওয়া সিদ্ধান্তে পরীক্ষার্থীরাও সন্তুষ্ট বলে মন্তব্য করেন তিনি।

আন্দোলন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এ নিয়ে যাঁরা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, তাঁদের সংখ্যা খুব বেশি নয়। তাই সরকার বিষয়টিকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে দেখছে না।

অন্তর্বর্তী সরকারের সময়কার শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সে সময়ে সচিবালয়ে প্রবেশ করে আন্দোলনের মাধ্যমে পরীক্ষা স্থগিত এবং পরীক্ষা ছাড়াই উত্তীর্ণ করার মতো ঘটনা ঘটেছিল। তখন সরকার পরিস্থিতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। অতীতে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, স্বচ্ছ পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নই সরকারের লক্ষ্য।

এম জি

Link copied!