ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শেখ হাসিনার বিবৃতিটি মিথ্যা-বানোয়াট, দাবি করলেন জয়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ১২, ২০২৪, ১০:৫৯ এএম

শেখ হাসিনার বিবৃতিটি মিথ্যা-বানোয়াট, দাবি করলেন জয়

সম্প্রতি দেশ-বিদেশের গণমাধ্যমে প্রচারিত শেখ হাসিনার বিবৃতিটি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

রোববার রাত ১২টার দিকে সজীব ওয়াজেদ জয় নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে এক বার্তায় এ দাবি করেন।

তার দাবি, ঢাকা ছাড়ার আগে ও ঢাকার ছাড়ার পর এ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো বিবৃতি দেননি। সংবাদমাধ্যমে যা প্রকাশিত হয়েছে তা ভুয়া। মায়ের সঙ্গে কথা বলে তিনি বিষয়টি নিশ্চিত হয়ে এক্স-এ স্ট্যাটাস দিয়েছেন।

জয় লেখেন, ‘আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে; যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি। আমি মায়ের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি।’

ইএইচ

Link copied!