ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
জয়নুল আবদিন ফারুক

অরাজকতা সৃষ্টিকারীদের শক্ত হাতে দমন করতে হবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ৩০, ২০২৪, ০৪:২৪ পিএম

অরাজকতা সৃষ্টিকারীদের শক্ত হাতে দমন করতে হবে

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ বাংলাদেশে যে অরাজকতা চালানোর চেষ্টা করছে, এদেরকে রুখে দেওয়ার জন্য জনপ্রতিনিধি সরকার দরকার। এদেরকে রুখতে হলে প্রশাসনকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। বাংলাদেশের ১৮ কোটি জনগণের দিকে তাকিয়ে এদেরকে শক্ত হাতে দমন করতে হবে।

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক পার্টির উদ্যোগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, আওয়ামী লীগ সবসময় ভারতের দালালি করেছে। তারা ফেলানী হত্যার বিচার করতে পারেনি। পানির ন্যায্য হিস্যা আনতে পারেনি। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুত আছি। যারা ভারতের দালাল। তাদেরকে শক্ত হতে দমন করতে হবে। যারা শেখ হাসিনার দোসর ছিল। যারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করেছে। তারা দেশের বিভিন্ন আনাচে-কানাচে থেকে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছে এবং ড. ইউনূস এর কাছে দাবিও জানাচ্ছে। ছাত্রলীগ যুবলীগ রিকশাওয়ালা হয়ে আসছে। আবার শুনি সচিবালয়ে আওয়ামী লীগের দোসরা একত্রিত হওয়ার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, যারা আওয়ামী লীগের দোসর ছিলেন। যারা বাকশাল কায়েম করেছে। যারা ব্যাংক লুট করেছে। যারা এদেশের সাধারণ জনগণের টাকা লুট করে কানাডায় বাড়ি করেছে। অবিলম্বে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।

ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনার (ড. মুহাম্মদ ইউনূস) সরকার। এখনো কেন অ্যাডভোকেটকে শাহাদাত হতে হবে? এখনো কেন ডিমের সিন্ডিকেটদের গ্রেফতার করা হয়নি? এখনো কেন পিয়াজের সিন্ডিকেটসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে সিন্ডিকেটগুলো আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? এগুলো দেশের মানুষ বলা শুরু করেছে। এগুলো আপনার সরকারের দুর্বলতা হওয়া উচিত নয়। আপনি তো কোন দলের সরকার নন। কারো চোখের দিকে তাকিয়ে নয় দেশের জনগণের কথা চিন্তা করে আপনার কাজ করতে হবে। দেশের জনগণ আপনার সাথে আছে। আপনার কোন ভয় নাই।

বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সভাপতি এস এম শাহাদত হোসেন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, বিএনপি‍‍`র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল আলম প্রমুখ।

বিআরইউ

Link copied!