ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

এবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি রিজভীর

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ০৫:২৬ পিএম

এবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি রিজভীর

টানা বৃষ্টি ও বন্যাজনিত দুর্ভোগের মধ্যে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রেখে কয়েকদিন পর নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা অব্যাহত রাখায় শিক্ষার্থীরা চরম ভোগান্তির মুখে পড়ছেন।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, কয়েকদিনের জন্য পরীক্ষা পিছিয়ে দিলে বড় কোনো ক্ষতি হতো না। তার ভাষায়, পরীক্ষাকেন্দ্রে যেতে গিয়ে অনেক শিক্ষার্থী পানিতে পড়ে যাচ্ছে এবং দুর্ভোগের শিকার হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি আরও বলেন, কোনো শিক্ষার্থী যদি বন্যার কারণে পরীক্ষা দিতে যেতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারায়, তবে সেটি হবে অত্যন্ত মর্মান্তিক ঘটনা। জনগণের প্রত্যাশার সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি সরকারের প্রতি অনুরোধ জানান, পানি কমা পর্যন্ত কয়েকদিন পরীক্ষা স্থগিত রাখা হোক। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় পরীক্ষা নেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে বৈরী আবহাওয়া, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিও জানাচ্ছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে আন্দোলন শুরু করেন পরীক্ষার্থীরা। পরে চট্টগ্রাম, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, কক্সবাজার, রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীরাও একই দাবিতে বিক্ষোভে অংশ নেন। আন্দোলনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবি তুলে ধরে স্লোগান দেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই অনেককে পরীক্ষায় অংশ নিতে হয়েছে। তাদের দাবি, এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত ছিল।

বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, বৈরী আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের যে দুর্ভোগ তৈরি হয়েছে, তা যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। এ কারণেই তারা পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে প্রতিবাদ জানিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি অব্যাহত রেখেছেন।

এএন

Link copied!